Sun 01 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে পিঙ্কি ঘোষ

maro news
কাব্যানুশীলনে পিঙ্কি ঘোষ

সংজ্ঞা

অবক্ষয়ের সাথে পথ চলছি বেশ কিছু দিন হলো
কত উল্কাপাত দেখলাম এই ছায়াপথের আটচালায়
অনিচ্ছাতেও সন্ধি করেছি আত্মঘাতী আমি'র সাথে
চোরা পথে স্বপ্ন এলেও তাকে লালবাতি দেখাই রোজ
প্রিন্সেপ ঘাটের সাদা পিলারগুলো নীরব সাক্ষী,
তোমার লালকার্পেট বিছানো পথে শহীদ বসন্ত উৎসব,
গার্লস কলেজের সোস্যালের দিনটা আজ ফ্রেমবন্দী
মানছি না, মানবো না - বলার কেউ নেই,
শুধুই শুনে যেতে হবে আর আপডেট হতে হবে
বইমেলা সরে গেছে, গঙ্গা মাথায় নিয়ে মেট্রো ছুটছে
তবুও পিছিয়ে যাচ্ছি, তোমার লালবাতির সাদা গাড়িতে
কথা না রাখা প্রতিশ্রুতির জলছবি ভেসে ওঠে ,
তোমার সাবলীল ধ্বনি শোনা যায়-
সত্যমেব জয়তে!!
এই  "তুমি"  র সংজ্ঞা কি?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register