Tue 03 February 2026
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

maro news
প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

তোমাকে, তরুণ

পাশে দাঁড়াও - কালো কাপড়ে চোখ-মুখবাঁধা শিশু ও নারীর হাতের সাদা ছড়ি কেড়ে নেয়া অন্ধ বধির বৃদ্ধের হাত ধর- যার ঘর ছেড়ে বেড়িয়ে গ্যাছে আলোর উৎসস্থল যার দৃষ্টি থেকে খসে গ্যাছে সুখস্বপ্নের আলপনা তুলে ধর - কান্নার কনসার্টে ভেসে যাওয়া আনন আকাশ ধ্বংসস্তূপে ঢেকে যাওয়া অচেনা দেহ দেবালয় তরুণ, তুমি মানুষের দুঃখ - শোকে টিনের চশমা পরে থেকো না চষিও না চৌদিকের অজুহাতের অলিগলি - রাজপথ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register