Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে নবনীতা চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে নবনীতা চট্টোপাধ্যায়

বহুদিন পর যদি আবার

দেখা হলো জলের ধারে.... তুফান আসে না, বরং এক চমৎকার আবহাওয়ায় পুরানো গল্পেরা ফিরে আসে রেললাইন ডিঙ্গিয়ে| ঝাপুর-ঝুপুর শব্দে বৈঠা ফেলে পিছিয়ে যায় নৌকা| শরীরের ভিতরের জটিল লতাপাতারা কোনো এক দূরদিগন্তের ঠিকানায় উদভ্রান্ত ভেসে যায় জলে| আমরা কথা বলি... টুকরো হাসি... ভাঙ্গাচোরা কুশল বিনিময়ে রঙ্গীন ঝালর বানিয়ে সাজাই প্রান্তর| তখন ব্যক্তিগত গোপনতা রোদ্দুরে চেয়ার পেতে বসে থাকে... শূন্যে ভেসে যায় শূন্য... দেখা হয়... কথা হয়... পরিত্যক্ত ওভারব্রিজের কাহিনী যেন আমরা লিখিনি কোনোদিন দুর্বলতায়| এলোমেলো হেঁটে যাই ভিন্নপথে... |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register