Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে জয়ন্ত চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে জয়ন্ত চট্টোপাধ্যায়

গান

শুক্লাদশমীর চাঁদ পাটাতন জুড়ে গন্ধরাজ মেলা বেসুরো বাঁশির মনোহরণ ঘুমন্ত মাঝির বৈঠা সুখ মেপেছিলো মৎস্যগন্ধা সুর ও তরল নির্ঘুম ভেসে যাওয়া প্যাঁচার উল্লাসচোখে বেপরোয়া ছবি সুখদৃষ্টি মাখা রাতে জাদুকর ফুল ও মধুপ মিহিস্রোত মসলিনে মিশেছিলো আগুনের ঘ্রাণ সে রাত গড়িয়েছে জলে নির্লিপ্ত দাঁড়ের টানে ঘুমের ভেতর হাঁটা লোকটির মতো যান ও জীবন নির্ভুল মধুচন্দ্র রাতের আরব ইচ্ছামরূদ্যান পাটাতন আকাশ নৌকো গন্ধরাজ আলোর শীৎকার সব মিশে অমিয় তরল সর্বভুক বিস্মরণ কৌতুক জানে না। বাঁশি আলো গন্ধ হাওয়া চাঁদ ও প্যাঁচার বিরহসংগীত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register