Tue 03 February 2026
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

maro news
প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

কষ্টকাঁথা

মরে যায় স্বর্ণাভ শিশিরগুচ্ছ রোদের আঁচড়ে-কামড়ে পাতা ও পালক ভাসে, বিষণ্ণ বাতাসে-কুয়াশায় ঝরে পড়ে ত্বকের লাবণ্য, পলেস্তরার মতো ঝুরঝুর সন্ধ্যার সুড়ঙ্গে ঢুকে পড়ে উজ্জ্বল দিন, অকস্মাৎ কালের কর্কশ ঘর্ষণে, ধীরে ধীরে ক্ষয়ে যায় স্বরের সন্মোহনী শক্তি, নাভিমূল-স্তনের উচ্ছাস নিতম্বের নান্দনিকতা। ছিনিয়ে নেয় বেঁচে থাকার বিশ্বাস ও অহংকার, সময় সন্ত্রাসী শূন্যতার সেপাই করে কুচকাওয়াজ পড়ে থাকে স্মৃতির সেলাই করা কষ্টকাঁথা, এখানে সেখানে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register