Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দোপাধ্যায় (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব - ৮৭ বিষয় - ঈদ

এলো খুশির ঈদ

রমজানের ই রোজার শেষে এলো খুশির ঈদ, সেই খুশির আনন্দ গানে জাগলো সবার হৃদ। বছর ঘুরে ঈদ এলে সবাই আনন্দে ভাসে, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলকে ভালো বাসে। বছর বছর রমজান আসে উঠে নতুন চাঁদ, যাকাত ফিতরা মিললে পরে ভাঙছে খুশির বাঁধ। ঈদের ছোঁয়ায় বাজলো প্রাণে খুশিতে নাচে মন, মাতা-পিতা,ভ্রাতা-ভগ্নী মিলবে আপন জন। নতুন পোশাক পরে সবে মাথায় টুপি দিয়ে, সুগন্ধি আতর মেখে নিয়ে নামাজ পড়ে গিয়ে। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে বলবে মনের কথা, নামাজ শেষে কোলাকুলিতে মুছবে সকল ব্যথা। কোরমা,পোলাও,বিরিয়ানি সিমাই কিংবা লাচ্ছা, নানান রকম খানা-পিনায় দিনটা যায় আচ্ছা। পবিত্র ঈদ-উল-ফিতরে মনটা রেখো সাফ, পাপী-তাপী সবার ফরিয়াদ আল্লাহ করবেন মাফ। পাপের বোঝা শূন্য করে শান্তিতে থাকো ভবে, দুঃখীর দুঃখ করলে দূর জন্ম সার্থক হবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register