Tue 03 February 2026
Cluster Coding Blog

কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

maro news
কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম আজ তোমাদের ছোট্ট ছোট্ট টিপস্ দেবো যেগুলো তোমাদের ত্বক রাখবে একদম ন্যাচরাল। এসো দেখে নিই। #১- দুধ গরমে অনেকের বাড়িতেই কেটে দই হয়ে যাচ্ছে। সেটা ফেলে না দিয়ে মুখ সহ গোটা হাত, পিঠ ও পায়ের পাতাতে লাগিয়ে নাও। শুকিয়ে গেলে হালকা ঘষে তুলে দাও। ত্বকের ট্যান উঠে যাবে। #২- একটা টম্যাটো অর্ধেক করে কেটে নাও। এবার কনুই, হাঁটু ও গালে গোল গোল করে ঘসতে থাকো। নোংরা উঠে গেলে ঠান্ডা জলে ধুয়ে নাও। সপ্তাহে ২/৩ দিন এরকম করলে কালচে ত্বকের কালচে ভাব দূর হবে। #৩ সারাদিন এসিতে থাকার কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। দুধের বাটির পরে থাকা মাঠা নিয়ে পরিস্কার করা ত্বকে ম্যাসাজ করো ১০/১২ মিনিট। ত্বকের জৌলুস ফিরবে। #৪ হলুদ, ব্যাসন, শশার রস ও গোলাপ জল, নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নাও। পরিস্কার ত্বকে লাগিয়ে নাও এবং শুকিয়ে নাও। অল্প জল দিয়ে ঘসে পরিস্কার করে নাও। ত্নকের এজিং দূর হবে। #৫ একটা শুকনো কাপড়ে বরফ নিয়ে প্রত্যেকদিন ধোয়া মুখে ম্যাসাজ করো ১০/১২ মিনিট। এরপর নরম্যাল জলে ধুয়ে কোনো টোনার ও ময়স্চারাইজার মেখে নাও। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register