Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সেরা) অনন‍্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৮৯ বিষয় - বুদ্ধপূর্ণিমা/ শান্তির বার্তা/ মৌলিক অধিকার

ফুলটা

ফুলটা আগে কেউ শুঁকতেই পারে তাতে তার কুমারীত্ব ঘোচেনা.. বাতাস তো সৌরভ বয়ে দেয়- পাত্র হয়তো অচেনা.. তবু সে নিখাদ প্রেমের অযোগ‍্যা নয়- নয় অযোগ‍্যা আম্রপালী.. যাকে নগরবধূ করেছিল সারাটা বৈশালী.. দোষটা তার সৌন্দর্যের.. দোষটা তার সৌরভের. দোষটা পাপী মনের.. দোষটা দাগী সমাজের.. আম্রপালী শান্তি পেয়েছিল ভালোবাসায়.. রাজগৃহ ছেড়ে তথাগত এসেছিলো তার বাসায়.. ঐ ফুলটাকেই নাহয় ভালোবাসি.. সমাজের চোখে যতই হোক না বাসী..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register