Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান সাইদীপা বসু (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান সাইদীপা বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৯০ বিষয় - বিদ্রোহী কবি নজরুল

প্রণমি তোমায়

চির অম্লান হে কবি , বাঙালির মননে, স্মরণীয় তুমি বরণীয় তুমি প্রণতি জানাই চরণে । একবিংশে সত্যই তুমি দুর্দম , দুর্বার, দুর্জয় , ললাটে দীপ্ত রাজটিকা চির ভাস্বর স্বমহিমে। পরাধীন ভারতে তোমার লেখনী গর্জিত বারেবারে , কান্ডারী তব বাণী চিরন্তন , শাণিত বিশ্বের দরবারে । বিদ্রোহী কবি বাঙ্ময় তব কবিতা, গান, ধর্মান্ধতার উর্ধ্বে জাতিকে করেছিলে ত্রাণ । যুগ যুগান্ত ধরে তুমি রবে বাঙালির অন্তরে, নটরাজ তুমি, আপনারে ছাড়া করনি কুর্নিশ কাহারে। অরুণ প্রাতের তরুণ কবি উন্মনমন উদাসীর , অভয় মন্ত্র সাথে, সোচ্চারে বলি জয় সত্যের । জাতের নামে বজ্জাতি সব খেলছে জুয়া আজও সবে , ভস্মে যত ঘি ঢেলে, জাতকে শিকে তুলে রাখে। বিজয়তরী বাজাবে কে ,নেই যে তুমি কান্ডারী, অস্ত্রভেদী ধ্বজা আজ শিকলবাঁধা , সবই যে রইল পড়ি। পাপের রাজ্যে আজও আছি, নাইকো সন্মান নারীত্বে , কর্ম দিয়ে হয় না বিচার, ধূমকেতুরা ধ্বংসে মেতে। হারানো সুদিন ফিরবে কবে, তোমার আসন পাতা কবি, মহাসিন্ধুর ওপার থেকে অগ্নিবীণা বাজাও তুমি । সকল দীপ প্রজ্বলিত হোক আগমনীর রাগে , নিশাবসানে নবীন প্রভাতে বাজিবে বাঁশি ভৈরবে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register