Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৯১ বিষয়- জামাইষষ্ঠী/ বৌমা ষষ্ঠী/ আবির্ভাব/ তিরোধান

মানব জনম

কি অপার বিস্ময় এ মানব জনম, এই অপরূপ ধরা মাঝে স্রষ্টার এই সৃষ্টি সর্বোত্তম। গর্ভের অঙ্কুরে মায়ের শুধুই ভালোবাসা অপার, তবে কেন বৈষম্য জন্ম নেওয়ার পর? শিশুর মাঝেও প্রভেদ কন্যা / পুত্রে! অর্থের বৈষম্যও বেজায় জীবনের প্রতি ক্ষেত্রে! জন্মদিন পালনে একদিকে প্রাচুর্যের বন্যা, অপরদিকে অভুক্ত পেটে অসহায় বোবা কান্না! জন্ম তো সৃষ্টি , জন্ম নাড়ির টান। তবে কেন ভূলুণ্ঠিত হয়, মায়ের গর্ভের মান? পুত্র হোক বা কন্যা, ধনী বা দরিদ্র, জন্ম হোক জীবনের জয়গান, প্রতিক্ষেত্রে, সর্বত্র।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register