Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় তাপস মাইতি

maro news
কবিতায় তাপস মাইতি

স্বাধীনতা

যতবার তুমি হারতে পেরেছ স্বাধীনতা ততবার তোমাকে রক্ত ঝরাতে হয়েছে জয়ের জন্য। একটা দেশ কেন এত বছর পর পেল ক্ষুদিরাম, মাস্টার দা, ভগত সিং ...? এক মিরজাফরের বিশ্বাসঘাতকতার বৃক্ষে কেন জন্ম নিল হাজার হাজার শকুনি? তোমার বেরিয়ে আসতে সময় লাগল প্রায় দু'শ বছর। স্বাধীনতা, তুমি দেখেছ--- মাতঙ্গিনী হাজরার বুকে সেদিন পতাকায় রক্তে রঙীন হয়ে উঠেছিল দেশ স্বাধীনের মন্ত্র বীজ, "বন্দেমাতরম!" তাইতো একদিন স্বাধীন হয়ে আসতে পেরেছিলে স্বাধীনতা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register