Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে সুবীর সরকার (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় স্বর্ণযুগে সুবীর সরকার (গুচ্ছ কবিতা)

রবারবন

প্রতি রাতে রবারবন লিখি,আর গীটার রেখে আসি সেই রবারবনে অথচ সুপুরির ছায়া জুড়ে জুড়ে থাকে। দেখি তার ছিঁড়ে যাওয়া গিটার। বাঁশি বাজতেই জেগে ওঠেন সাহেব ডানকান।      

দৃশ্য

শাওয়ারের নিচে দাঁড়িয়ে আমি একজন ঘোড়সওয়ার কে ছুটে যেতে দেখি পৃথিবীতে কত যমজ বোন,তারা জমকালো আলখাল্লা পরে ঘুরে বেড়ায় কতদিন পাখি ওড়া দেখি না মৃদু আলোয় চুপচাপ বসে থাকি গুলি ফুরিয়ে গেছে,বাতিল বন্দুকের দিকে তাকিয়ে থাকা      

হাসপাতাল

কোভিড হাসপাতালের সামনে দাঁড়িয়ে ডুবে যাওয়া লঞ্চের গল্প করি এদিকে অক্সিজেন কমে যাচ্ছে। চানাচুর খেতে খেতে দেখি এগিয়ে আসছে নীল এম্বুলেন্স।      

শিলাইদহ

খুব খারাপ লাগে জানেন।কুঠিবাড়ির সামনে সেলফি তুলবো অথচ আবদুল মাঝি থাকবেন না!এদিকে তো পদ্মার বাতাসে মিশে যাচ্ছে রবীন্দ্রনাথের গান।হাসন রাজার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের লালন সাঁই।পদ্মার চরে পেতে রাখা হারমোনিয়ামের পাশে দেখি কুমিরের ডিম। শিলাইদহে শীত পড়লেই কেমন আনমনা হয়ে পড়তেন ঠাকুর রবীন্দ্রনাথ!আর জাদু মিশিয়ে দিতেন তার গানে।আর গান ও কবিতা নিয়ে উঠে পড়তেন দোলনা সেতুতে।    

শঙ্খবাবু,সমীপেষু

পানশালায় কোন গান নেই, বাজনাও বাজে না মেদুরতা নিয়ে দেখি সুপুরীবনের সারি। আমি একদিন দেখবেন ইছামতির মশাদের ছবি তুলবো দেশ মানে সারি সারি পিঁপড়ের শোকযাত্রা দেশ জুড়ে দেখি শবের উপর সামিয়ানা
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register