Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে ঝুমা মল্লিক

maro news
কবিতায় বলরুমে ঝুমা মল্লিক

ভালোবাসার গন্ধ

রুদ্র , তুমি ভালো আছো,এগিয়ে গেছো অন্য পথে । আমিও ভালো আছি ,আগের মতোই তোমায় নিয়ে বাঁচি। তোমার কথা মনে পড়ে,আরো মনে পড়ে, শেষের কবিতা । আজ যখন তোমার কথা মনে পড়ে , শরীরের চারিধারে ভালোবাসার গন্ধ ছড়িয়ে যায়,মায়াবী চোখ তোমাকে ছুঁতে চায় ।ভালোবাসা দিতে চায় । কিন্তু তুমি কোথায় ,কতদূরে ? আমি জানি রুদ্র তোমার মনে, নতুন প্রজাপতি এসেছে বাসা বেঁধেছে,তোমাকে ভালোবেসেছে । তুমিও তাকেই ভালোবাসো । আমি কিন্তু ,তোমাকেই ভালোবাসি। আগের থেকে অনেক বেশি,ভালোবাসি তোমার দেওয়া সব অবহেলা ,অপমান প্রবঞ্চনা, বিদ্রুপ ভুলে যাই, আমার এসব কিছুই মনে নেই । আমি তোমাকে ভালোবাসি রুদ্র । চোখের কোণে তোমাকেই আগলে রাখি ভালোবাসায় তোমাকে জড়িয়ে ধরি। ভালোবাসার গন্ধ অনুভব করি । তুমি ,আমার কোনদিন ছিলে না । আমিতো ,তোমার খুব কাছেই , খুব কাছে ভালোবাসার গন্ধ আমার মন্দ লাগেনা বিরহের গান ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register