Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে ঝুমা মল্লিক

maro news
কবিতায় বলরুমে ঝুমা মল্লিক

এক অন্য পৃথিবী

  এক অন্য পৃথিবী , জেগে থাকি,জেগে জেগে স্বপ্ন দেখি। দেশ যখন অন্ধকারে ,তখন আলো কে আনতে পারে ? দুঃখের পৃথিবীটা ডুবে যাবে,ওরা অন্ধকার কারাগারে । ভয় করে,ভীষণ ভয় করে।   এক আলোর পৃথিবী , আমি অন্ধকারে প্রদীপ রেখেছি সীমানায় আমি আকাশের ভাগাভাগি দেখিনি নদীর জলের ধর্ম খুঁজিনি। আমি ,মুখোশের আড়ালে ঐ যে পশু ,তবুও কিছু বুঝিনি।   আমি ও তাদের দলে যারা শুধু নতুন পৃথিবীর স্বপ্ন দেখে,মনের ঘরে প্রদীপ জ্বালে স্বপ্ন আমি দেখেছি,সারথি হয়েছি তোমরা মানুষ হয়ে মানুষ মারো ধর্ম নিয়ে বাজনা বাজাও,রক্তের হরিখেলা। সব দেখেছে বিধাতা । জানি,একদিন মহামারী হবে,যুদ্ধ হবে ,ধ্বংস হবে । জীবিত জীব যারা, সবাই জানে ,বোঝে। জেনে, বুঝে শিকার করে ,খুন করে ,মানুষ মারে,মরে । হিংসা দিনে দিনে বাড়ে ,   আজো ,আমি স্বপ্ন দেখি। এক সবুজ পৃথিবী । হলুদ ধানে মাঠ ভরা এক পৃথিবী। মানুষের পৃথিবী।   পাখিদের ঘর হবে। ফুলেদের দেশ হবে। আর মেয়েদের রাজধানী।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register