Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে মঞ্জুশ্রী চক্রবর্তী

maro news
কবিতায় বলরুমে মঞ্জুশ্রী চক্রবর্তী

বসুধৈব কুটুম্বকম্

তোমার আমার ঠিকানা লেখা সে খাম গঙ্গায় ভেসে বুড়িগঙ্গায় করবে স্নান। তারপর অস্ত রবির রাগে নীল, কঙ্গো পেরিয়ে মিসিসিপির জলে রক্তিম শুভেচ্ছা হয়ে মিশে যাবে বহু হৃদয়ের স্রোতে… ঠিকানা তখন কাঁটাতারহীন পৃথ্বী, একটিই দেশ, একটিই তার নাম। মন ছুঁয়ে মনে চিঠি পৌঁছবে ঠিক। সাদা কালো এই অমর স্বপ্নগুলো একদিন পাবে হলুদ সবুজ জামা, দেওয়া-নেওয়া আর মিলনের রঙে রাঙা। আত্মার ঘরে আত্মীয় হবে জমা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register