Wed 04 February 2026
Cluster Coding Blog

|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || 26য় পল্লববরন পাল

maro news
|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || 26য় পল্লববরন পাল

পুনরারম্ভ হোক

সিঁথির মোড়ের সিঁদুরে সিগন্যালে গড়িয়ে দিলাম কালের শব্দচাকা গোড়ালিবন্দরে গিয়ে সে বললো – ব্যাস্‌, পেট্রোল শেষ, আর যাবে না টার্মিনাস – নামুন নামুন আমি হুড়মুড় – সিঁড়িতে হোঁচট খেতে খেতে ওর কাঁধ ধরে সামলে নিয়ে বললাম – বেশ তো লিখছিলে উপন্যাসটা কিন্তু মৃত্যুতেই কেন সমাপ্তি? টার্মিনাস তো পেট্রোলের শব্দচাকা কি আটকে গেলো বাইশে শ্রাবণে? দানবের মূঢ় অপব্যয় ছাপিয়ে এসো লিখি শাশ্বত অধ্যায় বাইশে শ্রাবণে সমাপ্তি নয় তার বুকের ভিতরের আগুনে বৃষ্টির বিজয়োৎসবের পুনরারম্ভ হোক।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register