Wed 04 February 2026
Cluster Coding Blog

|| পঁচাত্তরে পা, সাবালক হলো না?|| T3 26য় বিপ্লব গোস্বামী

maro news
|| পঁচাত্তরে পা, সাবালক হলো না?|| T3 26য় বিপ্লব গোস্বামী

স্বাধীনতা এলে

স্বাধীনতা এলে মনে পড়ে যায় নীলাভ দিনের কথা, স্বাধীনতা এলে মনে পড়ে যায় দাসত্বের সেই প্রথা। স্বাধীনতা এলে মনে পড়ে যায় মা বোনেদের কান্না, স্বাধীনতা এলে মনে পড়ে যায় রক্ত নদীর বন‍্যা। স্বাধীনতা এলে মনে পড়ে যায় অপমান আর গ্লানি, স্বাধীনতা এলে মনে পড়ে যায় বীর নেতাজির বাণি। স্বাধীনতা এলে মনে পড়ে যায় শহীদদের বলিদান, স্বাধীনতা এলে মনে পড়ে যায় জাতির পিতার আহ্বান ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register