Wed 04 February 2026
Cluster Coding Blog

|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 26য় চিরঞ্জীব হালদার

maro news
|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 26য় চিরঞ্জীব হালদার

একটি নিষিদ্ধ কবিতা

ক্যানসার আক্রান্ত ধর্মপত্নীর জন্য যে লোকটা প্রকাশ্য রাজপথে দয়া দাবী করে তার নাম পনেরোই আগস্ট যে খঞ্জ নাবালিকা খালি পায়ে বাড়ি বাড়ি সংবাদপত্র ফিরি করে তার নাম শহিদ দিবস অরুণাচলের বর্ডার থেকে পনেরো দিন পর যে আর ফিরে আসেনি পনেরোই আগস্টে বিদেশি বন্দুকে গানস্যালুটের ব্যবস্থা করেছে রাষ্ট্র বস্ত্র বিতরণ সভায় আসার আগে সব সংবাদ মাধ্যম হুমড়ি খেয়ে বাইট নিচ্ছে পঞ্চায়েত মুখিয়ার বউয়ের তার বিউটি পার্লারে আজ শাহারুখ উদিত হবেন বাউরী পাড়ার রেশন দোকান আজ কতদিন বন্ধ কেহ জানে না শোনা যাচ্ছে বিধায়কবাবু বাউরীদের বেদখল পুকুরে ছিপ ফেলতে আসবেন পনেরোই আগস্টে আমি উপোষ জমিয়ে তিরঙ্গা কিনেছি পাঠক বলে দিন কাকে দিয়ে উত্তোলন করাবো
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register