Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় পাভেল আমান

maro news
কবিতায় পাভেল আমান

সাধের জীবন

অনেকটা পথ এসেছি পেরিয়ে
তোমার সঙ্গে হাতটি ধরে
চেনা অজানার সীমা ছাড়িয়ে
চলেছি হেঁটে চিরতরে।
পিছন ফিরে তাকিয়ে দেখি
ঘন ঘটার উদ্দীপনায়
ভাবনা নিয়ে কবিতা লেখি
এগিয়ে চলার কামনায়।
কাটছে তবে সাধের জীবন
নিত্য ঘাত প্রতিঘাতের সাথে
বইতে থাকুক খুশির পবন
একে অপরের মনকি বাতে।
অনেক স্বপ্ন মনের আকাশে
এখনো যথা করছে ভীড়
প্রত্যয়ী চেতন রয়েছে পাশে
গড়ে তুলতে সুখের নীড়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register