Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে শ্রী অমিতাভ কর

maro news
কবিতায় বলরুমে শ্রী অমিতাভ কর

হতেও তো পারে 

এমনটাও তো হতে পারে হারিয়ে যাওয়া নিজের খোঁজে নিজেই ছুটে চলেছি । সমুদ্র থেকে পাহাড় , সবুজ শস্য ক্ষেত থেকে রুক্ষ মরুভূমি । এলোমেলো হাওয়ায় সব চেনা - অচেনায় পর্যবসিত । তোমার সঙ্গে দেখা - অনন্ত বিস্ময় - অভিমান গলে পড়ছে মোমের মতো । আবার কবিতার খাতারা আমায় ডাকতে থাকে ॥ হাত ধরে মনে করিয়ে দিই , একদিন বলেছিলে " তোমায় ফেলে কোথায় যাবো "! তাহলে আমায় কেন ছুটে বেড়াতে হয় আমার খোঁজে !!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register