Sat 07 November 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে শৈলেন মন্ডল

maro news
কবিতায় বলরুমে শৈলেন মন্ডল

কবিতা আসেনা

আমার আজকাল আর কোনো কবিতা আসে না আমার ভালো লাগে পাহাড়ী ঝর্ণার জল স্নানে সিক্ত হয় মন প্রাণ বর্ষার জল আমার মন কেমন করা রাতের আভাস আমার এখন আর কবিতা আসে না। কালো মেয়ের জন্ম দিয়েছে বলে বাবা মুখের দিকে আর তাকায় না সমাজে নাকি মুখ দেখাতে পারবে না মেয়ের বিয়ে দিতে পারবে না। রজঃস্বলা মেয়েটি নাকি ব্রাত্য তাই তার কাছ থেকে কেনা গোলাপ মনের অজান্তে কোনো শুভ কাজে লাগাতে ও দ্বিধা নেই। পন দিতে না পারা বাবার মেয়েটিও সংসারে সুখী হতে চেয়েছিল। বাড়ীর লাঞ্ছনা গঞ্জনা কতো সহ্য করে ওষ্টাগত প্রান। মেয়েটি প্রতিবাদী হতে চেয়েছিল কিন্তু আজও ভরসার কলম খুৃৃঁজে পায়নি। আজীবন সংসার টেনে যাওয়া মানুষটাও শেষ বয়সে বিশ্রাম নিতে চায়। কেউ ওর দিকে ফিরেও তাকায় না। অবশেষে স্থান হয় বৃদ্ধাশ্রমের বৈঠকখানায়। এখন আমার আর কোনো কবিতা আসে না। জীবনের পাঠশালায় দৈনন্দিন কত কিছুই না শিখি আমরা তবুও আমাদের মানবিক চেতনা আজও জাগেনি। তাই অনুভূতিরা আজ ভাষা হারায় কবিতা আর তাকে আজও চিনতে পারেনি। তাই হয়তো আমার আর কোনো কবিতা আসে না।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register