Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে নিবিড় সাহা

maro news
কবিতায় বলরুমে নিবিড় সাহা

চেনা পরিসরে

দাঁড়িয়ে আছি আয়ত এক খন্ড পাথরের উপর, ছুঁয়ে যাচ্ছে এসে শঙ্খিনী ঝর্ণার জল, আর ভাবছি তুমি আসবে, আসোনি l বাহারি ফুলের উপর উড়ে বেরাচ্ছে এক ঝাঁক বর্ণিল প্রজাপতি মধুবন্তি সুর পাখিদের আবহসংগীতে, আমিও প্রবল ভাবে চাইছি ধরা দিতে, কিন্তু, তুমি এলে না l ছায়ার ঘোমটা টানা মসৃন মোরামের পথ চেয়ে থাকি সুদূর সর্পিল বাঁকের দিকে, দিগন্ত মনে হয় কাজলের রেখা একবার, একবার সেই চোখ যদি যায় দেখা, এবারেও, তুমি অধরাই থেকে গেলে l অথচ, কতবার ভেঙে গেছে ঘুম অযাচিত ভাবে পাশে এসে দাঁড়িয়েছো, আবদ্ধ আয়তক্ষেত্রে একঘেয়ে নিস্তব্ধ রাতের সেই চেনা পরিসরে l
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register