Wed 04 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সুজিত বালা

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সুজিত বালা

বাঁচার রসদ

নদী বাঁচে বারি ধারায়। গাছ বাঁচে সূর্যালোকে। অন্ধ কিট বাঁচে পচা নোংরাতে। দু'দিনের এই খেলার মাঝে মানুষ বাঁচে । স্নেহ প্রেম ভালোবাসার মায়াতে। সংসার সুখ দুঃখের কারাগার। জীবন ছুটছে পেরনার মায়ায়। কত আশা স্বপ্ন বুকের মাঝে সমুদ্রের ফেনা সকাল সাঁঝে। জন্মায় মিলিয়ে যায় নোনা জলে। প্রিয়জনের আঘাতে মায়ার বাঁধন কাটে। স্বপ্ন আশা ভরসা ভাঙে সংসারের হাটে, জীবন ছোটে মৃত্যু পানে। আত্মা বিলীন হতে চায় পঞ্চভূতে। বাঁচার রসদ দু'চোখের স্বপ্নতে। বাঁচার রসদ শত শত আশাতে। বাঁচার রসদ পরিবারের ভালোবাসাতে। যমরাজ আসতে ভয় পায় দুয়ারে। অকালে অপঘাতে ঝরে না প্রাণ বিধবার কোল থেকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register