Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় মহম্মদ সামিম

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় মহম্মদ সামিম

কাজরী

আজও তোমার চোখ পাখির ডানার মতো নিঃসঙ্গ গভীর জলের উপর ভেসে থাকা পদ্ম পাতাটির মতো ভাস্বর মায়া বড় অদ্ভুত, ভেঙেচুরে নিঃস্ব, তবু বারবার ফিরে আসে এই বিদীর্ণ নিকুঞ্জে সেতারের মতো বেজে যায় সন্ধ্যার বুকে সে চোখ আকুল নদীর শোভা, কখনও ঢেউ-এর ছলাৎ উড়াল জীবন আশ্চর্য উল্লাস, কত তরঙ্গ, অপ্রাপ্তির ভিতর ধ্বনিত হয় একাই তবু পথচলা চিরন্তন, নিজেকে মুছে মুছে অশ্রুর সমর্পণে দেখি, কত সুরভিত স্মৃতি! আমাকে ভাগ করে নেয় নিয়তি ও নির্জনতা করতলে প্রাচুর্যের আকাশ, শরীর জাগে, শেষটুকু শুষে নেয় শূন্য ধুলোজন্মজাত এই পথিক, ফিরে আসে হারানো ছায়ার কাছে দেখি, আজও তোমার চোখ নীল পদ্মের দ্বীপ, যেখানে অভিমান ছড়িয়ে থাকে জ্যোৎস্নার মতো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register