Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় দেবারতি গুহ সামন্ত

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় দেবারতি গুহ সামন্ত

 মনবন্ধ

এক মুঠো আলো আর এক আকাশ সুখের কাড়িকুড়ি, নক্সা কাটা বেডকভারটায় আঁধার রাতের লুকোচুরি। কাতলা মাছের পাতলা ঝোলে, ডুব দিয়েছে মন, চিংড়িতে এ‍্যালার্জি,তবুও তার প্রতি অমোঘ আকর্ষণ। বেডরুমের কোনের তাকটায় সাজানো লাল লিপস্টিক, কতদিন হয়নি ছুঁয়ে দেখা,ফিলিং হোমসিক। বিদেশী আদবকায়দা,হাই হিলের খটখটানি, আর এক ধাপ প্রোমোশন,ফিসফিস কানাকানি। এক চামচ হাসির সিরাপে মন কি আর ভরে? একটু আদর,অল্প ভালোবাসায়,শুকনো চোখেও কান্না ঝরে। মায়া,মমতা,সিমপ‍্য‍াথির কাঙালী মন আজ অপেক্ষারত, কবে আসবে ঘরে যাওয়ার ডাক,কবে ভরবে লাল হার্টটার গভীর ক্ষত!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register