Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় ডঃ উৎপল কুমার দাস

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় ডঃ উৎপল কুমার দাস

উত্তর আপনভোলা কুলটিকরী

বৃষ্টির সঙ্গে ঘর বাঁধতে গেলে গোঁসা করে মেঘ তার দু চোখের পানি মোছাতে নিজেকে পাহাড় হতে হয়, ঘন মেঘ সেখানে দু দণ্ড বসে আবছায়ায় যে কথা বলে, তার নাম দি কবিতা। বিরহের ভাষা জানে হৈমন্তী মাঠ, চৌকাঠ পেরিয়ে ঢুকে আসা শিশির খোঁজ নেয় নিম্নচাপের কণে দেখা বেলায় যে কমলালেবু আলো উল আর কাঁটাকে ডেটে নিয়ে যায়, ঈশ্বর ভালোবেসে নাম রাখেন সংসার। চশমার ঘষা কাঁচে সময় মাপে না কেউ প্রহর পেরিয়ে হাতে রেখে হাত, হেঁটে যায় রোদ মাখা দিন-একঘেয়ে বর্ষা, সাবলীল। কমে আসা ইস্ট্রোজেনে শিথিল কোনও শীতে মুহুর্তে মুহুর্ত গেঁথে সেলাই করা সে ব্যালাডের নাম নাকি জীবন? জানি না, উত্তর অধরা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register