Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় আলতাফ হোসেন উজ্জল

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় আলতাফ হোসেন উজ্জল

ভালোবাসার রূপটি যেন দেবীর প্রতিচ্ছায়

তোমার জন্য আমার ভালবাসা উত্তাল সমুদ্রের মত, তোমার নাসিকা আমাকে মন্ত্রের মতো উদ্বেলিত করে, তোমারই ঠোঁটের কারুকার্য শোভিত মনোমুগ্ধকর তা-ই তো তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করে ; ঝড়, বাতাস এবং ভারী বৃষ্টির মতোই তোমারই ও-ই থুতনিতে; প্রচন্ড আবেগের টান নিশাচর পাখি মতো তা-ই তো তোমাকে হৃদয়ের আবদ্ধ করতে ইচ্ছে করে তোমারই ও-ই হরিণের মতো নয়নের চাহনি আমার হৃদয় ছুয়ে যায়, আমার প্রতিটি হার্টবিট তোমাকে আরো ভালোবাসে! আমার অনুভূতি তোমাকে ঘিরে কোন এক দেবীর মতো, অতীত থেকে প্রকাশিত কবিতা তোমাকে ঘিরে হয়তো তোমার অজানা! ভালোবাসার রুপটি যেন দেবীর প্রতিচ্ছায় , কোথাও উঁচু কোথাও নিচু ; যেন শৃঙ্খলিত রূপে রহস্যের মায়া ; তুমি আমার শ্বেতকায় নারীর উর্বরতা শক্তি। শিহরিত শিহরণে জাগলো মনে সেই সাথে রঙিন ছন্দের গতি, তা-ই তো পুনঃ জাগরনের বছরের সঙ্গে যুক্ত তুমি ; তোমারই মায়ায় প্রজাতির মতো বসে থাকি এবং ভাবনায় তুমি।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register