Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় শুভঙ্কর চট্টোপাধ্যায়

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় শুভঙ্কর চট্টোপাধ্যায়

ভালবাসার নাম

যেদিন তুমি নাম দিয়েছো, সেদিন থেকেই আমার গায়ে বৃষ্টিরঙের দাগ লেগেছে। দাগ লেগেছে, আগ লেগেছে অন্য কারোর মালিকানায় ভীষণরকম ভাগ লেগেছে। আমার বড়ো ভাল্লেগেছে। এখন আমি হাওয়ার ডানায় ভাসতে ভাসতে রাস্তা পেরোই, হাসতে হাসতে অটোয় চড়ি, পার হয়ে যাই জেব্রা ক্রসিং, কিছুই যেন ছোঁয় না আমায়। যেদিন থেকে নাম দিয়েছো ঝিলের জলে সবুজ আলো, গোলাপি ছোপ আমার জামায়। আদর পেয়ে আমার এখন আকাশছোঁয়া মগডালে ঘর, সাধ্য কার যে নীচে নামায়?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register