Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় দীপঙ্কর সরকার

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় দীপঙ্কর সরকার

উপেক্ষা

আমাদের সন্দেহে থাবা বসিয়ে চলে গেছে কেউ , সে আর ফেরেনি । তাবৎ জিঞ্জাসা রেখে উবে গেছে অশরীরী । হাওয়ারাও জানে না কিছু কোথায় কখন ঘটছে অঘটন , কেউ তার রাখেনি হদিস । নিজেকে ব্যস্ত রেখে বলেছে কেবল ফিনিশ ফিনিশ , এদেশে এমনই অনাচার ঘটে চলে অহর্নিশ । দৈবাৎ ফুলে ফেঁপে বড় হয় কেউ অনৈতিক , সকলেই সমীহ করে তাকে , জানায় কুর্নিশ । সবাই গা সওয়া গোছের কারো বিরুদ্ধে কেউ তোলে না তর্জনী , অপবাদ বা অপরাধ ঘটে চলে জন সমক্ষে , জনগণ তখনও থাকে নির্লিপ্ত কেমন উদাসীন ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register