Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় কস্তুরী সেন

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় কস্তুরী সেন

লোভ

সকল বিপদ আমি দোর বন্ধ করে দিয়ে ফিরে এসে বসেছি কঠিন আর বলছি না কিছুই কারণ এবার তো সাধনা শুরু হবে, এবার তো ফুৎকারে ফুৎকারে উড়ে যাবে পড়শিদের চোখে চোখে ধরা পড়া যাবতীয় ভুল এবার তো পড়শিসম্মত হয়ে বসেছি কঠিন মনে মনে সায় পাচ্ছি এইবার আয়ু হবে ঋদ্ধি হবে কাব্যে কাব্যে বেজে উঠবে ঢাক আগে যা কখনও হয়নি! সাবধান করেনি কেউ এ দোষই বা কাকে দেওয়া যায় আমিই শুনিনি তাই ঢেউটুকু বলতে গিয়ে বারবার বলে গেছি স্নান গাছ বললে প্রত্যেকেই জেনে গেছে আশ্চর্য বনের পথ চুলে লেগে থাকা যত পাতাকুটো পরস্পর, রমণীয় অগ্নিসম্ভাবনা সকল বিপদ আমি দোর বন্ধ করে দিয়ে আজ এসে বসেছি কঠিন আমার দুহাত সেই বিপদের ফেলে যাওয়া ছিন্নভিন্ন জাদুর পোশাক
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register