Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সন্দীপন গুপ্ত

maro news
কবিতায় সন্দীপন গুপ্ত

তারা অন্যরকম

একটু তাপে হৃদয় যাদের মোমের মত গলে, অল্প আলোয় খুশি হলেও অন্ধকারেই চলে.. চোখের তারায় স্বপ্ন ফোটে মাথা পেতে নেয় হার, তাই তো থাকে অনেক দূরে লোভ লালসার.. হোঁচট খায় চলতে গিয়ে দুঃখ পোষে শীতে, বন্ধু সেজে মানুষ তাদের মারে অতর্কিতে.. তবুও তারা চলতে পারে নিজেই উঠে দাঁড়ায়, প্রয়োজনে অপকারীকেও বন্ধুর হাত বাড়ায়..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register