Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় মাথুর দাস

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় মাথুর দাস

শারদোৎসব

  শারদ পূজার পারদ চড়েই দুর্গাপূজায় বেশি, দূর গাঁ থেকে শহর নগর হয় না খুশির শেষ-ই ।   পূজা মানে তো সাজগোজ আর খানাপিনা হৈচৈ, ঘ্যাম্-বাঙালি জ্যাম্ করে ঝলমলে সব মন্ডপে ঐ ।   জমাট ব্যবসা কারবারির আর কম আঁট হয় পকেট, বার বারই তা ফাঁপায় ফোলায় মিডিয়াকুলের রকেট ।   দাম বেড়ে যায় সবকিছুরই নাম কিনে নেয় উৎসব, হাসিমুখে দুঃখ ঢাকি সম্বছরের রুক্ষতারই খুঁত সব ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register