Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় পম্পা দেব

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় পম্পা দেব

আরোগ্যের পর 

এইসব সেরে গেলে হাতে হাতে ঠুকব পেরেক তৈরি করব ফের বাহান্ন ব্যাঞ্জনের থিয়েটার ! কুরুশ কাটায় বুনব শীতের চাদর , পাহাড় চূড়ার পাশে জলপাই বনে ; খুঁজে বেড়াব ফেলে আসা দিন, 'চাইকভস্কি' শুনতে শুনতে হেঁটে যাব মোনাস্ট্রির দিকে বুড়ি দোকানী চিনতে পারবে ঠিক , কেভেন্টার্সের ছাদে ছায়া ছায়া অতীতের মতো পায়রা ওড়াব... এইসবসেরেগেলে কলেজস্ট্রিট ফুটপাথ ধরে হেঁটে যাব বরাবর, কফিহাউসে সন্ধ্যা নামবে সমবেত উল্লাসে! পুরনো বন্ধুর সাথে দেখা হবে হঠাৎ- উঠে বসব ট্রামে শ্যামবাজার থেকে , এইসবসেরেগেলে ঝাড়গ্রাম চলে যাব অথবা পুরনো দীঘায়। সন্ধ্যের বেলাভূমি মুখরিত হয়ে উঠবে ক্রমে... 'জিন্দেগী অর কুছভি নহি , তেরি মেরি কহানি হ্যয়' দূরে দূরে ফুটে উঠবে তারা , নুলিয়ার মতো ভেসে যাব... খড়কুটো জীবনের শালিক পাখি হব, পান্ডুলিপি আগলে রাখব বুকের পাঁজরে বইপত্র গোছাব , পুরনো অ্যালবাম থেকে প্রিয় ছবি দেখব বারবার, ফেরিওয়ালার কাছে কেনাকাটা রাখব বিস্তর । সাবেক প্রতিমা ফের সেজে উঠবে একচালায় , রেডিওতে কেঁদে কেঁদে শ্লোক আউড়াবেন বীরেন্দ্র কৃষ্ণ এইসবসেরেগেলে ভাস্কর , বিভূতিভূষণ পড়ব আবার , বাসে চেপে পাড়ি দেব ম্যাকলাক্সিগঞ্জের দুপুরে, 'হ্যামলেট ' কে ভালোবাসব সময়ের বিপ্রতীপে বারবার, খরস্রোতা নদীর কাছে কান পাতব , হাওয়ায় বলে বেড়াব 'ভালোবাসি, ভালোবাসি ভালো..'
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register