Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় অর্পিতা আচার্য

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় অর্পিতা আচার্য

উৎসব

এই যে হলুদ ফুল পড়ে আছে চার্চের উঠোনে এই যে বিস্তৃত এক অবিন্যাস বেঁকে যাওয়া নদী খাঁড়ি বেইলি ব্রিজের গায়ে লেগে থাকা অসম্পূর্ণ যোগাযোগ মায়ের হাতের মত ব্যাক্তিগত, তবু ক্ষণস্থায়ী যেন বা রাতের ফোন, অসময়ে, এক দীর্ঘশ্বাস এই চলে যাওয়া উত্তরের ট্রেন, আর মধ্যগামী রাতে তার আবছা শিস ঘুমে সম্মোহনে এসব কিছুই আমি লিখি নি, তবুও আমার শরীরে তারা অনর্গল বোনে অসমাপ্ত উৎসবের উপদ্রুত তাঁত !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register