Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বিকাশ গুঁই

maro news
কবিতায় বিকাশ গুঁই

ঘোর কেটে গেলে

মাথার উপর তারকা খচিত সামিয়ানা। নিয়ন আলোর গোলটেবিলে নেমে আসে স্বাতী, অরুন্ধতী, শতভিষারা। সুগন্ধে ভরপুর ভালোবাসার পসরা উপচে পড়ে। স্কচের রঙ পাল্টে যায় রঙিন গ্লাসে। পরিযায়ী বরফের টুকরোদের কৃত্রিম ছোঁয়াছুঁয়ির ফাঁক ফোকরে হন্যে হয়ে খুঁজে বেড়াই অমৃতের স্বাদ। তারপর একসময় ঘোর কেটে গেলে দেখি- কাউকেই ভালবাসতে পারিনি, ঘৃণাও করতে শিখিনি। শুধু দু'টোর মাঝে সারাজীবন চু-কিত-কিত খেলে গেছি... অমৃত অধরাই থেকে গেছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register