Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে নিবিড় সাহা

maro news
কবিতায় বলরুমে নিবিড় সাহা

কুছ আজীব হ্যায়

পড়ন্ত এক বিকেল এখন কমলা রঙের ঠোঁট ছুঁয়েছে পাহাড় চূড়োয় সে এসে ঠিক পৌঁছে গেছে যে তোমাদের ফেলে যাওয়া খুশি গুলোর টুকরো কুড়োয় এবার অনেক ফুল ফুটেছে নানা রঙের অনেক রকম অচিন পাখি আসছে উড়ে হাত খালি তার, অথচ দিন খুব সেজেছে বোঝেনি সে, এখান থেকে উপত্যকা অনেক দূরে ওহ অউর উনকি তানহাই..... তিন প্রহরে মিশছে গিয়ে নদীর সাথে হাত খালি তার, অথচ রাত জোনাক জ্বেলে খুব সেজেছে মলিন স্মৃতির ছোপ ধরা এক জোছোনাতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register