Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সুতনু হালদার

maro news
কবিতায় সুতনু হালদার

নাটকের ক্লাইম্যাক্স

প্রতিটি বাড়িতে এক একটি কাচের দেয়াল ক্রমাগত সন্ধিরত ভেতরে জীবন বাইরে দ্রষ্টা প্রতিকেন্দ্রিক ছায়ারা নেচে চলে নিজেদের বৃত্তে অচেনা আলোয় এক লোলচর্ম বৃদ্ধার হাতে ধরা একটি নিঃশব্দ বিকেলের কোণ তাকে কী দেখতে পাচ্ছ তুমি— হে পরাক্রমী হে রাষ্ট্রনায়ক তিনি কি তাকিয়ে আছেন বাইরে নাকি দেখছেন ভেতরের কোনো ভাঙা আয়না টুকরো টুকরো শব্দ ভেসে আসছে হাওয়ায় কুকুরের ডাক শিশুর হাসি ক্রমশ বদলে যাচ্ছে বৃষ্টির উদ্দাম যৌনতায় পরিপুষ্ট হচ্ছে মেঘলালসা দূর কোনো সভ্যতার ধ্বংসাবশেষ গলায় আটকে রেখে কোনো এক সত্যকাম খুঁজে যাচ্ছে নাটকের ক্লাইম্যাক্স
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register