Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান শ্রী স্বদেশ সাধক সরকার (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান শ্রী স্বদেশ সাধক সরকার (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পারিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১১১ বিষয় - গাঁটছড়া

মেকি অমেকি

চলছে খেলা ঘরে বাইরে খেয়ালখুশি মত ভাবছে যেন কেউ বোঝে না রহস্য কি আছে ! মেকি অমেকি দুইই খেলা চলে জগতে মানে বোঝা বেশ কঠিন বোধন মননে । দুইয়ে দুইয়ে চার হাতে গাঁটছড়া কাপড়ে শক্ত ভিতে গড়ে সংসার ভবিষ্য জীবনে । উদার অবাধ মুক্ত জীবন গাঁটছড়া দুর্বল যখন তখন ভাঙ্গে সংসার তরীখানি ডুবে । খেলা মাঠে খেলা ময়দানে দলবদলে টাকা এখন আবার রাজনীতি বলে তোরা ছানাবড়া ! গোপন কথা গোপন লগে গাঁটছড়া বাঁধে সুযোগ বুঝে কোপটি মেরে হাটে হাঁড়ি ভাঙ্গে । গাঁটে গাঁটে দারুণ ব্যথা মলম দরকার তির্যক হেসে গাঁটের ব্যথা হায়রে সরকার । অর্থ কড়ি ধন দৌলত মান সম্মানে যুগে যুগে ঐতিহ্য নিয়ে বাঁচে সসম্মানে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register