Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে নীরা চৌধুরী

maro news
কবিতায় বলরুমে নীরা চৌধুরী

সূর্যাস্ত

সাঁঝবেলার কমলাভায় ম্লান হয়ে যায় উত্তাপ, আঁধার নামে নির্ঘন্ট মেনে, বাগানভেলিয়ার বাসি ফুল শুকনো হয়ে ঝরে পথের উপর সে মর্মর, বিবর্ন ফুলের পাশে কাটিয়ে — আমি তেমনি হেঁটে যাব আগামীতে , আমার চেনা পথে উদাসীন হয়ে ঐ একলা পথে হয়তো মনে হবে .. 'যদি সে থাকত, যদি পা মেলাত সে আমার পায়ে পায়ে!' কিন্তু সে ‘কোথায়?' হারিয়ে যাওয়ার ইচ্ছেরা আসলে ‘ব্যক্তিগত ' তাই হয়তো তুমি আজ হারিয়ে গেছো , শুধু বদলে দিয়ে গেছো ‘আমাকে ' নির্মম আদরে প্রেমের বীজ উপড়ে ফেলেছি....শিকড় থেকে এখন পিছনে ঠেলে ফেলি যত ভালোবাসার আবদার চোখের জলকে আস্কারা দিই না আর— শাসন করি চোখেই। প্রতিটি সূর্যাস্ত আমাকে কঠিনভাবে সহজপাঠ শেখায়...।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register