Mon 02 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান বন্দনা পাত্র (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান বন্দনা পাত্র (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১১৩ বিষয় - পোড়াবাঁশি

বাঁশি ছাড়া প্রেমে

অনুরাগের আকাশ গায়ে শব্দ ভেজে বাঁশির সুরে- ধীরে ধীরে পায়ে পায়ে যাচ্ছে গো রাই অভিসারে। অমন বাঁশি পোড়া বাঁশি তাই জন্য রাই পরবাসী- আকাশ ছোঁয়া স্বপ্ন-নদী ছিল না তাঁর মনে---, শুধু বাঁশি জানে বাঁশিই জানে--- বিরহিনীর প্রেম কাব্য বাঁশির সুরে কেন টানে? রাই আমাদের হৃদয় মাঝে রাধা নামে, রাধা নামে পোড়া বাঁশি ভাঙল যেদিন শব্দ ভাসে জলের তলে- মন ছুটে যায় স্রোতের মত রাধাকৃষ্ণের প্রেমের ঘাটে আমরা শুধুই মন দিয়ে যাই যখন তখন কৃষ্ণ প্রেমে.....
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register