Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্য কথায় তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়

maro news
কাব্য কথায় তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়

নতুন বছর

প্রতিদিনই সূর্য ডোবে ক্লান্তিরেখায় মিশে আলোয় মাখা আগামীর কথা এখন বড়ো ক্লিশে
জানলা দিয়ে তবুও আলো এখনো এসে পড়ে লজ্জা নেই, ক্লান্তি নেই ভোরের কড়া নাড়ে
অনেক রাগে বলি তাকে দৃষ্টি নেই তোমার ! এমন শীতে বোতাম নেই আমার পুরনো জামার
তবুও আলো হাসির রঙে ঝিলমিলিয়ে ওঠে রহস্য যে লেগেই থাকে তার ও দুটি ঠোঁটে
এমন শীতে ঝরলো কতো মানুষ এবং পাতা তবুও কত শব্দ ফোটায় তোমার ক্রোধের খাতা
শব্দ শুধু জন্ম নেয় আলো দেখতে পেলে সব মৃত্যু ঢাকা পড়ে নতুন শব্দ এলে
অনেক কিছু চলে গেল অনেক কিছুই যাবে তবু আজ সকালের আলোর মতো নতুন বছর হবে
একটা কথা জেনে রেখো সব বোতামই যাবে বোধের ভেতর খাঁচা আছে শব্দ সেথায় রবে
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register