Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় দেবব্রত রায়

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় দেবব্রত রায়

সূর্যমুখী

স্যুইমারস বডি ইলিউশানে আক্রান্ত হলে, জীবনভর ফেয়ার অ্যান্ড লাভলী-র বিজ্ঞাপনেই ভ্রান্তিবিলাস
যে-কোনো নিমগ্নতায় আসলে, ধ্যান-যোগ অন্যান্য সব ইন্টাররাপসন অর্থাৎ, অভিশপ্ত মেডুসা অথবা, ধ্যানভাঙানিয়া উর্বশী
লক্ষ্যে স্থির হওয়ার পরিবর্তে একটি পিঁপড়েকে অধিক গুরুত্ব দেওয়ার অর্থ তীর ও ধনুকের অটোবায়োগ্রাফি জুড়ে শুধুই, ব্যর্থ-অন্ধকার
ছাদ ও দেয়ালের মায়া বাসি হলে গজিয়ে ওঠা শেকড়বাকড় পৃথিবীর গভীরতম অন্ধকারে গিয়ে জড়ো হয় বৃক্ষের মতো অন্তত, কয়েকটা প্রহর মানুষেরা সূর্যমুখী হোক
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register