Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সৈকত চাকী

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সৈকত চাকী

পিঠের পার্বণ

সকাল থেকে হালকা রোদে খুশিতে ভরা মন। পৌষ শেষে শীতের আমেজ শুরু পিঠের পার্বণ।।
ঢেঁকি ছেটে মেয়েরা সব চাল গুঁড়োবার ধুম, সারাটা দিন খুব আয়োজন দুপুরে নাইকো ঘুম।।
চালের গুঁড়ো মেখে কেউ চুসি বানায় বসে, পুলি গড়া, ডাল বাটা করছে সবে হেসে।।
সরা ধুয়ে হালকা রোদে রাখছে শুকোতে, খড়ি ভেঙে কেউ বসেছে উনুন লেপতে।।
সন্ধ্যে হতে সরা পুড়িয়ে নিয়ম রক্ষা করা, সরা পিঠে দুধে দিয়ে আর বানান রসবড়া।।
মা-বৌদি খানিক পরে দুধে দেয় জাল , চাল ধুয়ে তাঁরা পায়েস রাঁধার ধরেছে যে হাল।।
পাটিসাপটা চুসি রেঁধে মুগের পুলি বানায়, পার্বণেতে মজা করে সকলে মিলে খায়।।
কচিকাঁচা শিশুরা সব হেসে খেলে বেড়ায়, খেলার ফাঁকে চুপটি করে চুরি করে খায়।।
পিঠে-পার্বণ শাল গায়ে মায়ের হাতের স্বাদ, এস্বাদ অমৃততুল্য - যার হবেনা কোন ভাগ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register