Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমলেন্দু কর্মকার

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমলেন্দু কর্মকার

পোষ পাবণের পালা

কোথাও চলে চড়ুইভাতি মরা নদীর কূলে; কোথাও চলে পিকনিক ট্যুর সাগর, পাহাড় কোলে।
বন্দী জীবন মুক্ত হয়ে ইচ্ছে মতন ছোটে; পৌষ পার্বণ নলেন গুড়ে পায়েস পুলি-পিঠে।
খেজুর রসে চুমুক দিয়ে এই বাঙালি হাসে; মকর স্নানের অপেক্ষা শেষ পূণ্য লগন আসে।
উদাস বাতাস দরজা খুলে বসন্ত দেয় উঁকি; শিমুল পলাশ আড়মোড়া দেয় নেয়না কোনো ঝুঁকি।
সবাই গাঁথে নিজের মতো একটু খুশির মালা; একঘেয়েমি কাটায় শেষে পোষ পাবণের পালা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register