Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় তানিয়া ব্যানার্জী

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় তানিয়া ব্যানার্জী

শিবরঞ্জনী

এই যে ক্ষনে ক্ষনে উবে যাওয়া , সবটা মু্ড়েফেলা সোয়েটারে! ও বাড়িতে এতো শীত, আগে বুঝিনিতো! এতো হিমছাতিমের গন্ধ, এতো তুষারপাত!.. স্নো ফলস থেমে গেলে, আমি এক পা দু'পা করে ডুবে যাচ্ছি ক্রমশ গহীন থেকে গহীনে। প্রতিটা শীতের ফেলে যাওয়া সুক্ষতাই আসলে আমার কাছে তীব্র বসন্তের ছবি, দলিলও বটে। এই যে আমার কর্পূর বিলাস, এই যে মেট্রোরেলময় ভায়োলিনে শিবরঞ্জনী বাদন..
তবে কী এ শীত আমার উপহার! তোমার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া সমস্ত প্রশ্নপত্রের উত্তর? আমার ঘ্যান ঘ্যান প্যান প্যান তোমার শার্ট ধরে ঝাঁকুনি, চাই! চাই! চাই! সব?? এতো গভীর তুমি মহারাজ!!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register