Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমিত চক্রবর্তী

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমিত চক্রবর্তী

কবিতা কার্ডিগান

শীত পড়েনি বিশেষ কিন্তু সীমান্তে আস্ফালন শোনা যায়, তাই এবারে সোয়েটার বাছার সময়। আলমারি ঠাসা মথ বল, গন্ধের ঝলক পেরোলে লাল সাদা সোয়েটার – তোমার সেই কবিতা কার্ডিগান। এখনো অটুট তার বুনুনির ধাঁচ, চয়নে, সুলক্ষণে যেন পশমের কাব্য। কি অলংকার নেই তাতে? মিশ্র উলে উপমা আর অনুকার, বডিতে অমিলের ছাপ, হাত দুটো রঙীন অভিজ্ঞান। আমাদের ফেলে আসা গল্প। কবিতা নিঃশেষ পুরো, উষ্ণতাও নিয়ে গেছ সব শুধু লাল চেক, অভিমানে ছবি আঁকে অনুপ্রাস আর রূপক সেজে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register