Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সন্ধ্যা বোস

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সন্ধ্যা বোস

দিকশুন্যপুর...

স্মৃতির পাতা নড়ে চড়ে সামনে আসো তুমি, সাতাশ তোমার মাথার উপর বাইশ তখন আমি।
তোমার সাথে প্রথম দেখা তখন জ্যৈষ্ঠ মাস, বাড়ি ফিরেই বুঝেছিলাম আমার সর্বনাশ।
সব কিছুতেই উড়ু উড়ু মন লাগে না কাজে মন ভাবি এই বয়সে এসব কি আর সাজে?
বেশ তো ছিলাম দুজন মিলে নাইবা হলো ঘর তবু কতো আপন মোরা ভাবিনি তো পর।
হঠাৎ কোথায় হারিয়ে গেলে হলাম বড়োই একা অচিন পুরে পাড়ি দিলে আর পেলাম না দেখা।
দিন পেরিয়ে সন্ধ্যা এলো ভাবছো বুঝি ভুলেই ছিলাম? দিকশূন্য পুরে এসে. আবার তোমায় ফিরে পেলাম।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register