Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মানস চক্রবর্ত্তী

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মানস চক্রবর্ত্তী

বৃষ্টি পতনের শব্দ

বৃষ্টি পতনের শব্দ আমাকে অভিমানী করে দেয় , পথে পড়ে থাকা বাতাবীর ফুল উড়ে চলে যায় বাতাসে , নৈশ চাঁদ এখন নৈমিষারণ্যের মতো একা আমার বাড়িটি ফাঁকা বাড়িটির পাশে আকাশ , মেঘ , শালিক আর সারি সারি দেবদারু শাখা |
আমার এখন মনে পড়ে বিকাল এবং বিদায় | সব দৃশ্য ভোজবাজি সব দুঃখ তাৎপর্যহীন সব ক্ষণ ক্ষণিক আমি মেনে নিতে পারিনি |
সব ক্ষণ সৃষ্টিক্ষণ আকাশের দিকে , বৃষ্টির দিকে তাকিয়ে আমি এখনও স্মৃতিহীন হতে পারিনি , বৃষ্টি পতনের শব্দ আমাকে অভিমানী করে দেয় |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register