Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমিতাভ দাস

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমিতাভ দাস

পাখি - পুরাণ : ১৪

শীতকালের উষ্ণরোদের দুপুরে তুমি আদুরে বেড়াল, কমলালেবু ও বড়দিনের কেকটির পাশে রেখে গেলে উলের শীতটুপিটি একান্ত তোমার। আমরা নদীর কাছে গেলাম। নদীর সঙ্গে লেগে থাকা ভাঙামন্দির, প্রাচীন বট...আমাদের আজন্ম লালিত বৈভব। শীত মানে ছাদ-- ছাদের রোদ্দুর--- গড়িয়ে যাচ্ছে চিকেনের ঝোল। আমরা ট্রেন চলে যেতে দেখলাম। পাখি উড়ে এসে বসল আমগাছে। কুন্দগাছের তলায় তখন বেড়ালের আলস্যরঙের ধুলো। বছর শেষে, লাল বাঁধানো খাতার ভিতর জমে উঠছে শব্দের নিজস্ব ঘর ও বাহির। নদী থেকে উঠে যে পথ গিয়েছে চলে গতজন্মের দিকে, সেখানে এখনো মোহদাগ, মধুময় নিরুচ্চার ঐশ্বর্য ছড়ানো
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register