Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মহুয়া সমাদ্দার

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মহুয়া সমাদ্দার

শিশিরের কথা

শিশিরের গায়ে লিখেছি যে কথা রোজ সেকথা কি তুমি পড়তে পেরেছো আজও ? আঁধারে রাঙানো দুচোখের নোনা জলে ডুবতে পারে ভেসে চলা জাহাজ‌ও ।
সুখ চলকে পড়লে কফির কাপে জানি বুঝবে না অশ্রু কাহাকে বলে গাছের গোড়ায় সারেতে জমা পোকা দেয় কি যেতে আগাছাকে বিফলে ?
তোমার শরীরে জমেছে যত মোম হয়তো পুড়বে ফিনিক্স পাখির মতোই হারিয়ে ফেলা মনটা লুকোবে যত হারানোর ভয় বেড়ে যাবে জেনো ততই ।
আকাশের গায়ে নকশা আছে লেগে বালিকা শরীর ফিরবে না জানি আর কালো চশমাটা পরে নিয়ে তবু কেন আড়চোখে আজও তাকাও বারেবার ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register